শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ মে, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে আজ মঙ্গলবার গোপালপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শহিদ মুক্তিযোদ্ধা হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত। বক্তব্য রাখেন ওসি মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, গাইনী কনসালটেন্ট ডাক্তার নীলু শারমীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্কা বকসী, মেডিকেল অফিসার ডা. আতিকা সামিহা, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ ও ভূমিকার কথা তুলে ধরেন। সেই সাথে গোপালপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির প্রশংসা করেন। পরে স্বাস্থ্য দিবসকে স্মরণীয় করে রাখার জন্য হাসপাতাল চত্বরে বেশকটি ভেষজ বৃক্ষরোপন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।