শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ১০ জুয়াড়ি আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ মে, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। গত দুই রাতে পৃথক দু’টি আসরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়।
নগদাশিমলা ইউনিয়নের মজিদপুর জুয়ার আসর থেকে আটককৃতরা হলেন-পাথালিয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রমজান আলী, মৃত মজিদ উদ্দিন সওদাগরের ছেলে ওয়াজেদ আলী, মৃত আলী হোসেন সওদাগরের ছেলে আলমগীর সওদাগর ও মজিবর হোসেনের ছেলে আঃ মজিদ এবং একই ইউনিয়নের মাইজবাড়ী পূর্বপাড়া জুয়ার আসর থেকে আটককৃতরা হলেন- বাখুরিয়াবাড়ী গ্রামের নুরু মিয়ার ছেলে জামাল উদ্দিন ও আঃ সোবহানের ছেলে আলম মিয়া, জোতবাগল গ্রামের মৃত শামছুল আলমের ছেলে ময়নাল হক ও আবুল হোসেনের ছেলে তারা মিয়া, মাইজবাড়ী পূর্বপাড়ার মোনসব আলীর ছেলে মোজাম্মেল হক এবং পলশিয়া পশ্চিমপাড়ার মৃত আমির হোসেনের ছেলে আরিফ মিয়া।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।