শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ মে, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনে “ জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার (২ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি, বৃক্ষ রোপন,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সভা কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্য যাত্রা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। আরো বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোঃ জাহিদ হাসান প্রমুখ। আরো স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।