শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে যুবলীগ নেতা জসিম উদ্দিনের এতিমদের মাঝে চাল বিতরন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩
মানবতার কল্যাণে সম্প্রীতির বন্ধনে চেতনাকে লালন করে মানবিক মুল্যবোধ থেকে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা মহানগর (দঃ) চকবাজার থানা ২৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল (রবিবার) ৫নং মহদীপুর ইউনিয়নের দোকানঘর এলাকার কেত্তারপাড়া নুরানী হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় শিশুদের মাঝে ২০০কেজি চাল বিতরন করা হয়।
প্রতি বছর এতিম শিশুদের হাতে উপহারস্বরুপ এই সামগ্রী বিতরণ প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, এই শিশুরা তারকাছে অত্যন্ত আপন। কারন তাদের দোয়া ও নিঃস্বার্থ ভালবাসা তিনি নিত্যদিন অনুভব করতে পারেন। তিনি বলেন, সমাজের সকলের উচিত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে অপর একজন মানুষের পাশে পাশে দাঁড়ানো। আর এতিম শিশুদের দেখাশোনা করলে সৃষ্টিকর্তার পক্ষ থেকেই পরম প্রশান্তি প্রাপ্তি হয় তাই আমৃত্যু তিনি সামর্থ্য অনুযায়ী মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন ৷
চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আতোয়ার রহমান, পৌর কাউন্সিলর লিটন, যুবলীগ কর্মী রায়হান সরকার, যুব সংগঠক শেখ মিলন, প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুজ্জামান, সাংবাদিক আব্দুর রব জেনারুল, মাসুদ রানা সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।