শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মহান মে দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩
যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে মহান মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। শ্রমিক সংগঠন গুলো পৃথক পৃথক ভাবে উপজেলা শহরে র‌্যালী বের করে। রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার সভাপতি ও শ্রমিক নেতা এস এম আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক শাহ আলম ও রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির নাগরপুর উপজেলার শাখার কার্যকরী সভাপতি আব্দুস ছালাম নেতৃত্বে র‌্যালী হয়।
অপর দিকে টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী টি সদর বাজারে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সি এন জি শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। টাঙ্গাইল জেলা অটো রি·ক্সা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান সোহাগ নেতৃত্ব দেন। এ সময় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্রকৌশল শ্রমিক ইউনিয়ন, ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিক ইউনিয়ন, কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, নাগরপুর উপজেলা মোটর সাইকেল ওয়ার্কসপ মেকানিক শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন দিন ভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।