শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মহান মে দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩

“ শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো সোমবার ( ১লা মে) নিজ নিজ কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে। পরে কালো ব্যাচ ধারণ করে বিভিন্ন স্লোগান সহ উপজেলার গুরুত্বপুর্ণ সড়কে র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মখলেছুর রহমান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মসলিম উদ্দীন, হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, ট্রাক,ট্যাংকলড়ী, কভার্ড ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কলিম উদ্দীন প্রমুখ। এসময় আরও রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন, আটোয়ারী উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ উপজেলার সকল শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের শ্রমজীবি মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘ মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘন্টা কাজের দাবীতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্যদিয়ে দৈনিক কাজের সময় আট ঘন্টা করার দাবী প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।