শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের খন্ড খন্ড রেলি নিয়ে গোপালপুর সরকারি কলেজে সমবেত হয়। গোপালপুর সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে গোপালপুর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য রেলি শেষ হয়।
গোপালপুর উপজেলা শ্রমিক লীগ ও বিভিন শ্রমিক সংগঠনের আয়োজনে, পহেলা মে সোমবার দুপুরে গোপালপুর সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বালা মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুরে সংসদ সদস্য এমপি ছোট মনির,  আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, নগদাশিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, ঝাওয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল কবির আজাদ, হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য শ্রমিক বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।