শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভৈরব নদের পানিতে খেলা করতে গিয়ে শুভর ঘরে ফিরে আসা হলোনা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
যশোরের অভয়নগরে ভৈরব নদের পানিতে ডুবে শুভ দত্ত(১৪),নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। কিশোর শুভ(১৪) উপজেলার মহাকাল দত্তপাড়ার সুব্রত দত্তের ছেলে,সে মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছিল। শুভর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত শুভ তার বন্ধুদের সাথে মহাকাল খেয়াঘাটে গোসল করতে যায়,এসময় পানিতে খেলা করার সময় হঠাৎ শুভকে ডুবে যেতে দেখে নৌকার মাঝি সঞ্জয়,তার দুই হাত ভেসে থাকতে দেখতেই উদ্ধার করার চেষ্টা করলে উদ্ধারে ব্যর্থ হয় তিনি। তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকে এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়,খবর দেওয়ার কিছুক্ষণের ভিতরে,নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহূল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থানে হাজির হন এবং লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়। পরে খুলনা ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থানে হাজির হয়ে, আনুঃ বিকাল ৪ টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহুল ফকির ও ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম,লাশটিকে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুর উপস্থিতিতে, পরিবারের হাতে হস্তান্তর করেন।  শুভর এমন অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।