শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বান্দরবানের লামায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৮ এপ্রিল, ২৩ ইং) সকাল সাড়ে ৯টায়  লিগ্যাল এইড বিশেষ কমিটি, লামা চৌকি  আয়োজনে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে লামা একই স্থানে এসে শেষ হয়ে পরবর্তীতে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।  এ সময় লামার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
আরও লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, এএসপি লামা (সার্কেল) মোঃ আনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, লামা আইজীবি সমিতির সভাপতি সাদেকুল মাওলা ইরাক,লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এ্যাড.মামুন মিয়াসহ সি.আইজীবিবৃন্দ,ইউপি চেয়ারম্যান ক্রমান্বয়ে ছাচিং প্রু মার্মা, মোঃ জসিম উদ্দিন, মিন্টু কুমার সেন, নুরুল হোসাইন চৌধুরী, ইদ্রিস কোংসসহ সাংবাদিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এসময় বক্তরা বলেন, লিগ্যাল এইড কমিটির মাধ্যেমে সমাজের অসহায়, দুঃস্থ,দরিদ্র, নির্যাতিত মানুষেরা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।