শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা জজ আদালতের শহীদ সোহেল- জগন্নাথ স্মৃতি মঞ্চে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় র‌্যালি ও সাড়ে ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ  ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা ও দায়রা জজ  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এমএ হামিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: পারভেজ শাহরিয়ার, জেলা লিগ্যাল এইড অফিসার মো: আমিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: জহিরুল ইসলাম, বিজ্ঞ পি, পি জেলা আইনজীবি সমিতির সভাপতি আ: মান্নান রসুল, এড. মাহবুবুর রহমান তালুকদার, শ্রেষ্ঠ বিজ্ঞ প্যানেল আইনজীবি মো: আ: জলিল, লিগ্যাল এইড সুবিধাভোগী আ: মালেক, বোরহান উদ্দিন খান ও  রোকেয়া বেগম প্রমুখ। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কর্মসূচী শুরু করা হয়। সভায় এডভোকেট মো: আ: জলিলকে এ বছর সেরা প্যানেল আইনজীবি ঘোষনা করা হয়  এবং সেরা প্যানেল আইনজীবি পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
সভায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ  ওয়ালিউল ইসলাম বলেন, “প্রযুক্তিগত সর্বাত্মক সহযোগীতা নিয়ে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সকল জনগনের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। সে লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে আইনি সহায়তা সেবার দ্বার উম্মোচন করেছে। সরকার ও রাস্ট্রের বিধান অনুযায়ী সাধারণ ও অস্বচ্ছল মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে তাই আমরা এটি কার্যকর করার লক্ষে চেষ্টা চালাচ্ছি। প্রতি বছরের জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে এ সেবাটি সকলকে অবহিত করার জন্য। তিনি এ কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য বিজ্ঞ প্যানেল আইনজীবি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। এই দিবসটি পালনের জন্য যারাযারা সহযোগীতা করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।দিবসটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় স্ব:স্ফুর্ত ভাবে  উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান।”
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।