শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
নওগাঁর সাপাহারে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি  বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনার সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় অন্যান্য মধ্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, শিক্ষা অফিসার তৃশিত কুমার চৌধুরী, উপজেলা সহকারি যুব উন্নয়ন  কর্মকর্তা আব্দুল মান্নান, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা বেগম, উপজেলা প্রোগ্রামার অফিসার মোস্তাকিম হোসেন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।