শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ভিজিডি কর্মসূচির ৮৪জন কার্ডধারী পাওয়া যাচ্ছে না ৪ মাস ধরে চাল উত্তোলন হচ্ছে 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি ভালনারেবল উইমেন রেনেফিট (ভিড’ব্লিউবি) কর্মসূচীর আওতায় ১৩ ইউনিয়নে জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ২৪ মাস ২ হাজার ৯শত ৪০জন মহিলার নামে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কার্ড বরাদ্দ প্রদান করা হয়। প্রতি মাসে প্রতিজন মহিলা ৩০ কেজি করে চাল (পূর্ন বস্তা) বিনামূল্যে ইউনিয়ন পরিষদ থেকে সরবরাহ করার কথা। ইতিমধ্যে এই প্রকল্পের ৪ মাস পার হলেও ৮৪জন মহিলার কার্ড মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে জমা পরে আছে। ৮৪জন মহিলার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এরা হচ্ছে নান্দাইল ইউনিয়ন ৪জন, চন্ডীপাশা ৮জন, গাংগাইল ১২জন, রাজগাতী ১৬জন, জাহাঙ্গীরপুর ৩৭জন, চরবেতাগৈর ৭জন মিলিয়ে মোট ৮৪জন। অথচ প্রতি মাসে তাদের নামে চাউল উত্তোলন করা হচ্ছে। বৃহস্পতিবার মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, ৮৪জনের উত্তোলনকৃত চাউল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা থাকবে। ৮৪জন মহিলা পাওয়া না গেলে পুনরায় নতুন করে ৮৪জন বাছাই করা হবে। ১৩ইউনিয়নের মধ্যে বরাদ্দকৃত কার্ড হচ্ছে বীরবেতাগৈর ১৩৮জন, মোয়াজ্জেমপুর ২৭২জন, নান্দাইল ১৯৪জন, চন্ডীপাশা ২৮৯জন, গাংগাইল ২৫৩জন, রাজগাতী ২০৫জন, মুশুলী ২৩৩জন, সিংরইল ২০৯জন, আচারগাঁও ২১১জন, শেরপুর ২২০জন, খারুয়া ২২২জন, জাহাঙ্গীরপুর ৩০০জন ও চরবেতাগৈর ১৯৮জন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।