শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে নানাবাড়ি ঈদে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ঈদে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কোন সান্তনাতেই থামানো যাচ্ছেনা সন্তানহারা মা-বাবার আহাজারি। এলাকায় নেমেছে শোকের ছায়া। ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের নাপিতখালি গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে। স্বজনরা জানান, মঙ্গলবার সকালে ঝালকাঠি সদরের দরিয়ারপুর গ্রামের দিন মজুর মো: কামাল হাওলাদারের দুই মেয়ে ৮ বছরের সোনালি আক্তার ও ৬ বছরের রূপালী আক্তার মা লাভলী বেগমের সাথে পাশের গ্রাম নাপিতখালিতে নানা বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে যায়। পরে মা লাভলী আক্তার দুই বোনকে নানা বাড়িতে রেখে স্বামীর বাড়িতে চলে যান। দুপুরে দুই বোন নানা বাড়ির কাছের নাপিতখালি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বিকেলে স্বজনরা ওই খাল থেকেই তাদের মরদেহ উদ্ধার করে। দুই সন্তানকে হারিয়ে মা-বাবা এখন পাগল প্রায়। তাদের আহাজারি কোন শান্তনাতেই থামানো যাচ্ছেনা। ঈদের চতুর্থ দিনে এ ঘটনায় এলাকায় নেমেছে চরম শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু সোনালী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় আর তার বোন রূপালী প্রথম শ্রেণিতে লেখাপড়া করত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।