শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরের  ৯টি দোকান আগুনে  পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের কালিয়া উপজেলার সীমান্তবর্তী স্থান জিরোপয়েন্ট বাজার নামক স্থানে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ টি দোকান পুড়ে ছাই হয়েছে।আগুনে দোনকানগুলোতে থাকা মালামাল,সেভেন আপ এর গোডাউন,মাছের ফিড,মোবাইল সার্ভিসিং ,জাল ও সুতার দোকান এবং নগন অর্থ পুড়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার (২৬ এপ্রিল) সকালে ইউনিয়নের চন্দ্রপুর জিরোপয়েন্ট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে এই অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয়রা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বৈদ্যুতিক  শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বুধবার সকালে আনুমানিক প্রায় ১১ টার সময় এই আগুন লাগে বলে স্হানীয়দের ধারণা ।আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে।স্থানীয় এলাকাবাসী
ও ব্যবসায়ীরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সজীব বলেন,আগুনে আমার সব শেষ হয়ে গেছে।সমিতি থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম।এখন টাকা কিভাবে পরিশোধ করবো জানিনা।অন্যন্য ব্যবসায়ীরা বলছেন চোখের সামনে সব ছাই হয়ে গেল।জানিনা কীভাবে সংসার চালাব। এই আগুনের বিষয়ে সোনাতলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহাগ সরদার জানান,আমি সহ আমার একটি টিম আগুনের খবর পেয়ে সেখানে পৌছায় এবং ব্যবসায়ী ও এলাকা বাসির সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিছুখনের
ভিতর আগুন নিয়ন্ত্রণে আসে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।