শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ষাটোর্ধ নারীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার মশরহাটি মালোপাড়া গ্রামের ষাটোর্ধ বছর বয়সী এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মশরহাটি মালোপাড়া গ্রামের রাজকুমার বিশ্বাসের স্ত্রী দীপালী রানী বিশ্বাস(৬০) ২৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় ঘরের আড়ার সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা ঐ নারীর লাশ তড়িঘড়ি করে নৌকাযোগে নওয়াপাড়া মহাস্নাসানে সৎকার করার জন্য নিয়ে আসে। গোপন সূত্রে সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশের এসআই অচিন্ত্য সঙ্গীয় ফোর্স নিয়ে মৃতদেহটি আটক করেন। স্থানীয় সূত্রে আরো জানা গেছে,  ঐ নারীর দুই ছেলে এক মেয়ে, বড় ছেলে সঞ্জয় বিশ্বাস বিয়ে করেছে। ছেলের বউ শুকলা বিশ্বাস এর সাথে ঐ নারীর সব সময় কলহ লেগে থাকতো। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ঐ নারীর সাথে তার ছেলের বউয়ের সাথে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার রাতেও অনেক রাত পর্যন্ত তাদের মধ্যে বেশ কলহ হয়। স্থানীয় অনেকেই দাবি করেছেন, মৃত মহিলাটির মৃত্যু রহস্যজনক, তাই সঠিক তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নিতে পুলিশ প্রসাশনের কাছে দাবি জানান তারা। অন্যদিকে পুলিশ ঐ মহিলার লাশ আটক করার পরেও রহস্যজনক ভাবে লাশটি সৎকার করার অনুমতি দিয়েছে। এ বিষয়ে অভয়নগর থানা পুলিশের এসআই অচিন্ত্য জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।