শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে মরহুম শামীম স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট-২০২৩ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে পানান বাজার ঈদগাহ্ মাঠ প্রাঙ্গনে দি রয়েল ক্লাব এর আয়োজনে পানান বাজার সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে  চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম এবং  উদ্বোধন করেন নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও  নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.কুদরত আলী।
বাড়িগ্রাম সমাজ সংস্কার সংঘ ও গোপালপুর একাদশ এই  চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোপালপুর একাদশ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করায় একটি বিশাল ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো. জজ কামাল, নাগরপুর উপজেলা আ’লীগ সদস্য শহিদুল হক কিরন, আতিকুর রহমান নিল্টু,নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল-মামুনসহ বিপুল সংখ্যক দর্শকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।