শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাঘারপাড়ার ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫জনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
যশোরের নারকেল বাড়িয়া ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় ক্লিনিকটি সিলগালা করেছেন গত ১২ই এপ্রিল বুধবার দুপুরে যশোরের সিভিল সার্জনের একটি টিম এই সংবাদ টিভি চ্যানেল, পত্রিকায় ও অনলাইনে প্রকাশ করায় প্রকাশ করায়, ক্ষিপ্ত হয়ে ক্লিনিক মালিক ডাঃ জামিউল হাসান সেতুসহ তার লোকজন ওই ক্লিনিকের সামনে আতংকিত ভাবে সাংবাদিকদের উপর হামলা করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় খুন,গুমের হুমকি দেন। পরবর্তীতে নিজেকে বাঁচাতে গত ১৩ই এপ্রিল বৃহস্পতিবারে যশোরের আদালতে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন, মামলাটি যশোর সি আই ডিতে তদন্তে রয়েছেন। উক্ত মিথ্যা চাঁদাবাজি মামলায় এ্যাশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন (নাসিম)কে প্রধান আসামি করে পাঁচ সাংবাদিকের নামে একটি  মামলা দায়ের করেন। ঈদে আদালত ছুটি থাকায় ২৫ শে এপ্রিল মঙ্গলবার সকালে যশোর আদালতে হাজির হয়ে, সাংবাদিক নাসির উদ্দিন (নাসিম) যশোরের বাঘারপাড়ার নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন উক্ত মামলাটি  আদালত আমলে নিয়ে যশোর সিআইডিতে হস্তান্তর করেন। উক্ত মামলার আসামিরা হলেন, (১)ডাঃ জামিউল হাসান সেতু (২) ফাতেমাতুল বন্হী (৩) ডাঃ সোনিয়া শারমিন (৪) সাবিয়া আক্তার মুন্নি (৫)রিয়াদ হাসান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।