শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হরিসভায় আসন্ন সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন ওবাইদুর রহমান মানিক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, তৎকালীন পাকিস্তানের অংগরাজ্য  এই পূর্ববাংলাকে স্বাধীন রাষ্ট্রে পরিনত করার স্বপ্নদ্রষ্ঠা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চারনেতা ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টে বঙ্গবন্ধুর  স্বপরিবারে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধারেখে ওবাইদুর রহমান মানিক বলেন,”বঙ্গবন্ধুর জন্ম না হলে একদিকে এদেশ যেমন স্বাধীন হতোনা ঠিক  তেমনি ১৯৭৫ এর ১৫ ই আগষ্টে বঙ্গবন্ধু তনেয়া জননেত্রী শেখ হাসিনা জীবনে বেঁচে না থাকলে আমরা এদেশের উন্নয়ন দেখতে পেতাম না। দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করার জন্য যা করার দরকার তিঁনি তাই করেছেন।
 যেমনঃ বয়স্কভাতা,বিধবা ভাতা,মাতৃ কালিনভাতা,পংগুভাতা, শিক্ষা সহায়ক ভাতা,ভিজিএফ,ভিজিটি,হতদরিদ্র কাডের ব্যাবস্হা সহ বছরের শুরুতেই একযোগে সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের ব্যবস্হা গ্রহন করে থাকেন”। দেশে দৃশ্যমান যমুনা সেতু, পদ্মাসেতু, বঙ্গবন্ধু টার্নেল নির্মান সহ সারাদেশের রাস্তা-ঘাট তৈরি ও সংস্করণের কাজ চলমান রেখেছেন। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছি। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ ও আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বহিবিশ্বের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মানের দৃঢ় প্রত্যয় ঘোষণা করছেন। বাংলাদেশের সার্বিক উন্নয়নের কাজ অব্যাহত রাখা সহ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহযোগিতা করার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আর্তমানবতার ‘মা’ জননেত্রী শেখ হাসিনাকে আবার জাতি ধর্ম নির্বিশেষে আমাদের কে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
 ওবাইদুর রহমান মানিক আজকের হরিবাসরে উপস্হিত সকল ভক্তবৃন্দ ও উপস্হিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন,” আমাদের ইউনিয়নে আপনাদের মহেন্দ্রগাও( জিগাও), মহেন্দ্রগাও( শিশুডাংগী), মাগুড়া ও ঢাকদহগোপালপুর সহ ৪ (চার) টি হরিবাসরের নির্মাণ কাজ নজরে পরার মতো কাজ হয়েছে”। এই সরকারের অবশিষ্ট সময়ের মধ্যে আমাদের জনপ্রিয় সাংসদ জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম (এম,পি,)ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল  মহোদ্বয়ের সহিত যোগাযোগ করে দৃষ্টি নন্দিত হরিবাসরে পরিনত করতে পারব ( ইনশাআল্লাহ)। আপনাদের পুজো-অর্চনার কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে সু- সম্পূর্ণ হোক এই কামনা করেই আমি আমার কথা শেষ করছি, জয়বাংলা -জয় বঙ্গবন্ধু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।