শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার বাশুয়াড়ী গ্রামের  দীঘির পূর্বপাড়ে পরামানিক পাড়ায়  দূরবৃত্তের হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগী উপজেলার বাশুয়াড়ী (মধ্যপাড়া) গ্রামের মোঃ আলীজান,ফকিরের ছেলে মোঃ তরিকুল ইসলাম(৩১), বাদি হয়ে ৯জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরিকুল অভিযুক্ত বাশুয়াড়ী গ্রামের মৃত- পুলিন বিহারী শীলের ছেলে তারাপদ শীল(৫১), এর কাছ থেকে ২৪ শতাংশ জমি কিনে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। দীর্ঘদিন ভুক্তভোগীসহ পরিবারকে আসামিরা ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দিয়ে আসছিলো। ঘটনার দিন ২৩ এপ্রিল রবিবার দুপুর আনুঃ ১ টার সময় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও নগদ তিন লাখ টাকাসহ ঘরের মালামাল লুটপাট করতে থাকে। এসময় ভুক্তভোগীর মা ও স্ত্রী সন্তানেরা বাঁধা দিতে গেলে দূরবৃত্তরা সকলকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে বসতবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়ে পালিয়ে যায়। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ভুক্তভোগী তরিকুল ইসলামের ক্রয় করা ২৪ শতাংশ জমি বিক্রেতার অন্য দাগ থেকে বিক্রি করেছিলো, কিন্তু ভুলবশত তরিকুলের নামে বিরোধীয় জমির দাগ উল্লেখসহ জমি রেজিষ্ট্রি হয়ে যায়। যা এলাকার সাধারণ জনগণ অবগত থাকায় ভুক্তভোগী তরিকুলের সাথে এলাকাবাসী অনেক বার সালিশ মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ফলে এলাকাবাসীর কোন কথায় জমি ক্রেতা তরিকুল মেনে নেয়নি,এবং হঠাৎ ওই জমিতে  বসতবাড়ি নির্মাণ করে যা এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা মেনে নিতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন, তরিকুল ইসলাম একজন  ক্যান্সার বিশেষজ্ঞ পরিচয় দানকারী, যে কোন ডাক্তারী পাশ না করেও নিজেকে বড় ডাক্তার পরিচয় দিয়ে বেড়ায়। এবং ওই বোকা তারাপদকে মিথ্যা ভাবে ওই দামি জমি আত্মসাৎ করার জন্য প্রতারণা করে চালাকির মাধ্যমে ওই দাগ উল্লেখ করে জমি লিখে নিয়েছে, ওই জমি তার ফেরত দিতে হবে। এবিষয়ে ভুক্তভোগী তরিকুল ইসলাম বলেন, আমি বাংলাদেশ আইন মেনে তিলতিল করে গর্চিত টাকা দিয়ে ওই জমি কিনে পরিবার নিয়ে একটু সুখের আসায় বসবাস করে আসছি। তিনি আরো জানান, দীর্ঘদিন গ্রামের একটি পক্ষ আমার কাছে সাত লাখ টাকা চাঁদাদাবি করে আসছে, আমি চাঁদার টাকা না দেওয়ায় তারা আমার বসতবাড়ি ভাংচুরসহ লুটপাট করেছে, এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, আমি বাংলাদেশ সরকারের কাছে ন্যায়বিচার আসা করছি। এবিষয়ে তারাপদ শীলের বড় ভাই তাপস শীল বলেন, আমার ওই ভাই লেখাপড়া যানেনা, ওই তরিকুল ষড়যন্ত্র করে ওই জমি চালাকি করে লিখে নিয়েছে, এবং তারা ওখানে বসবাস করতোনা দুই-তিনদিন আগে ঘর করেছে, যে কারণে এলাকাবাসী ঘর ভেঙ্গে দিয়েছে। এবিষয়ে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আমিনুর রহমান বলেন, আজ একটা অভিযোগ আমার হাতে এসে পৌঁছেছে, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করার ব্যবস্থা করা হবে।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান এর মুঠোফোনে একাধিকবার বার কল করলেও তিনি ফোন রিসিভ করেনি যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।