শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শেখ হাসিনা সেতুতে বিনোদন প্রেমিদের উপচে পড়া ভিড়

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ-উৎসব উপভোগ করতে টাঙ্গাইলের নাগরপুরের কেদারপুর ধল্লেশ^রী নদীর উপর নির্মিত “শেখ হাসিনা সেতু”তে ঢল নেমেছে বিনোদন প্রেমিদের। নাগরপুর উপজেলায় বিনোদনের কোন কেন্দ্র না থাকায় শুধু পবিত্র ঈদ উল ফিতরের দিনই নয় প্রতিটি জাতীয় দিবসেও আনন্দঘন পরিবেশে হাজার হাজার মানুষের স্রোতে মুখরিত হয়ে উঠে শেখ হাসিনা সেতুটি। বসে হরেক রকম পণ্যের মেলা। নাগরপুর উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে হাজারও মানুষের সমাগম এই শেখ হাসিনা সেতুতে । সেতুর দুই পাড় দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও পরিবার-পরিজন নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন দর্শনার্থীরা। আবার অনেকেই সেতুর মাঝ খানে দাঁড়িয়ে পরিবার-পরিজনদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন। নাগরপুরে একটি বিনোদন কেন্দ্র গড়ে তুলার দাবি করেন উপস্থিত বিনোদন প্রেমিরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।