শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় গলায় ফাসঁ দিয়ে কিশোরীর আত্মহত্যা

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ

পারিবারিক কলহের জের ধরে গাছে ওরনা জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কিশোরী। রবিবার (২৩ এপ্রিল ২০২৩ইং)  বিকেল ৫টায় লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কলিঙ্গাবিল পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রুবি আক্তার (১৯) লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কলিঙ্গাবিল পাড়ার রফিকুল ইসলাম ও শাহিনুর আক্তারের মেয়ে।
সূত্রে জানা যায়, রুবি আক্তার দুপুরে নিজ বাড়িতে তার নানীর সাথে কথাকাটা কাটি করলে তার মা এসে তাকে বকাবকি করে। তারই জের ধরে ভিকটিম বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ির পাশে নদীর ঘাটে গিয়ে গলায় ওরনা পেচিয়ে আত্নহত্যা করে। পরবর্তীতে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে লামা থানার  এসআই কুতুব উদ্দীন লিয়ন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট কার্যক্রম শেষ করা হয়েছে । সেক্ষেত্রে অন্যান্য প্রক্রিয়া শেষ করে মর্গে পাঠানোর ব্যবস্থা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর