শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ঈদ উপলক্ষে সিনিয়র প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ উপলক্ষে, এলাকাবাসীর আয়োজনে সিনিয়র প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ এপ্রিল বিকেলে শতশত দর্শকের উপস্থিততে এখেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকার গ্রুপের উপ-পরিচালক আবু সাইদ সরকার, ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন। প্রীতি ফুটবল খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, মিলন রেজা,মুন্না,শরিফুল ইসলাম, আইয়ুব আলী, ইমদাদ গাজী, মাজহারুল, মুকুল, মুক্ত আল নাসিমসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তি প্রমুখ। খেলায় অংশগ্রহন করেন, সোনালী একাদশ ও সূর্যমুখী তারকা একাদশ। ওই খেলায়  সূর্য তারকা ৪-১ গোলে সোনালী একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। পুরস্কার বিতরণ শেষে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।