শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

পাকুন্দিয়ায় বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাব ও মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক শতাধিক প্রিয়জন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (শুক্রবার) ২১শে এপ্রিল ২০২৩ ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার বরাটিয়া চৌরাস্তা বাজারে বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাব ও মানবিক ফাউন্ডেশন নিজস্ব কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সাবেক ছাত্রলীগ সদস্য এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক গৃহায়ণ তহবিলের উপ-পরিচালক মোঃ আজিজুল হক, পাকুন্দিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিল মোঃ মাহমুদুল হাসান রাসেল, মঠখোলা হাজী জাফর আলী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ তরিকুল হাসান শাহীন, পাকুন্দিয়া বাজার হোটেল অবকাশের স্বত্ত্বাধিকারী মোঃ মোস্তাকিম হোসেন বাপ্পি, পাকুন্দিয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রতন মিয়া, বঙ্গরত্ন সংগঠনের উপদেষ্টা হোসাইন মোঃ ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি রাফসান জামান, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইসমাইল হোসেন সিরাজি।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রদর্শক আতাউর রহমান সোহাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর