শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ধামোর হাট মানব কল্যাণ সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে অরাজনৈতিক সেবামূলক সংগঠন “ ধামোর হাট মানব কল্যাণ সংগঠন” এর আয়োজনে এলাকার দুস্থদের মাঝে ঈদের উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দেড় শতাধীক অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ী- লুঙ্গী বিতরণ করা হয়। বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আলহাজ্ব মোঃ আকতার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধামোর হাট মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হাসিবুর রহমান হাসিব এর সহধর্মীনি মোছাঃ সোহানা শাবনুর উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, সেবাই আদর্শ, সেবাই ধর্ম এই মহান বাণিকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিয়োজিত করে অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মানব সেবাই আমাদের স্বপ্ন। এ স্বপ্নকে বাস্তবায়ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি প্রতিষ্ঠাতা হাসিব সহ সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মাতা হাসিনা বেগম,ধামোর ইউপি সদস্য শাহীরুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল হাকিম, সদস্য মোজাম্মেল হক ,এলাকার সুধিজন,উপকারভোগী সহ গণমাধ্যমকর্মীগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।