শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
 বুধবার ১৯ এপ্রিল সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বলেন, আমরা সাতক্ষীরা জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। তিনি  সকল নিয়োগ প্রাপ্তদের আগামী দিনে ‘চাকরি নয়, সেবা’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান। এ সময় তিনি নিয়োগপ্রাপ্ত সকলকে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।