শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে সাংবাদিককে মারধরের ঘটনায় মূলহোতা সম্রাট সহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
নওগাঁর সাপাহারে সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে মারধরের ঘটনায় মূলহোতা সম্রাট সহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্টে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে ঘন্টাকাল ব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাপাহার প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক ভোরের ডাক ও ডেইলি অবজারভার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে মারধরের ঘটনার মূলহোতা জুলফিকার আলি সম্রাট সহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বক্কর, প্রেসক্লাব সদস্য সাংবাদিক ছাদেক উদ্দীন, সাংবাদিক জুয়েল রহমান ও মরিয়ম বেগম প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার উপজেলার করলডাঙ্গা গ্রামে সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে সাপাহার প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক ভোরের ডাক ও ডেইলি অবজারভার পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিককে মারধরের ঘটনা ঘটে।
এবিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, আমরা চেষ্টার ত্রুটি রাখেনি। আসামী গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করতেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।