শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৮ এপ্রিল) সকালে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি জানান, রাজস্ব খাতের আওতায় ২০২২ -২৩ অর্থবছরে বিল নার্সারী কার্যক্রমের আওতায় আটোয়ারীতে তিনটি ইউনিয়নের তিনটি বিল নার্সারীতে সাইনবোর্ড,চুন খৈল, সার, মাছের খাদ্য, নেট, সুমিথিয়ন সুফলভোগী দলনেতার কাছে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। সুবিধাভোগীদের মধ্যে উপস্থিত থেকে উপকরণ সামগ্রী গ্রহণ করেন, রসেয়া সুইচগেট সংলগ্ন বিলের সুবিধাভোগী মির্জাপুর ইউনিয়নের করিমুল ইসলাম, রসেয়া বিলের সুফলভোগী রাধানগর ইউনিয়নের মেহের আলী এবং বাগমারা বিলের সুফলভোগী বলরামপুর ইউনিয়নের আলমগীর হোসেন। মৎস্য কর্মকর্তা জানান, কয়েকদিন পরেই বিভিন্ন প্রজাতির মাছের পোনা ওই বিলগুলোতে অবমুক্ত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সুফলভোগীদের মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে উপকরণ সমুহ যথা সময়ে সঠিক নিয়মে ব্যাবহার করার পরামর্শ দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।