শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সড়ক দূঘটনায় দুই নারী নিহত ও  ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক মহিলার মৃতু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় অরন্যপাশা গ্রামের আব্দুল হেকিমের স্ত্রী জহুরা খাতুন (৫৫) ও উজ্জল মিয়ার স্ত্রী বৃষ্টি বেগম (২৪) নিহত হয়েছেন এবং আহত মুক্তা (৬ মাস)। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আহত হন আর এক অজ্ঞাতনামা মহিলা। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিউর রহমান জানান, মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে আসছিল। মাইক্রোবাসটি পেছন থেকে অটোরিকশাকে চাপা দিলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানেই দুই নারীর মৃত্যু হয়। অপরদিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-ভৈরব রেললাইনের গাংগাইল ইউনিয়নের কাইত্যার চর এলাকায় সোমবার সকাল ১০টার দিকে শাড়ি পরিহিত এক নারী দৌড়ে গিয়ে চিটাগাং মেইল ট্রেনের নিচে ঝাঁপ দেন। দূর থেকে বেশ কয়েকজন দেখতে পান এরপর কাছে গিয়ে দেখেন ওই নারীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে পড়ে রয়েছে রেললাইনে ও পাশের ফসলিতে। উত্তর বানাইল গ্রামের আব্দুর রহমানের মেয়ে তাছলিমা বেগম (৪৫)। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। নিহত তাছলিমার ছোট ভাই আলম মিয়া জানান, সোমবার সকালে বাড়ি থেকে বের হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেেিত পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেন। কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা (নং-৩/২৩) হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেেিত ওই নারীর লাশ হাসপাতালের মর্গে না পাঠিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।