শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মাদক ব্যবসায়ী কর্তৃক স্ত্রীকে অমানবিক নির্যাতন, অতঃপর আদালতে মামলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
যশোরের অভয়নগরে এক আলোচিত মাদক ব্যবসায়ী কর্তৃক স্ত্রীকে যৌতুকের জন্য অমানবিক নির্যাতন করার অভিযোগে বিজ্ঞ আদালতে নারী ও শিশু দমন আইনে একটি মামলা হয়েছে। গত ১৮ এপ্রিল মঙ্গলবার স্ত্রী নিজে বাদি হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল -১যশোর আদালতে স্বামীসহ ২জনকে আসামি করে এমামলাটি করেছেন। মামলার আসামী হল, উপজেলার লক্ষিপুর কাপাশহাটি গ্রামের সামসুর খাঁর ছেলে ইমরান খাঁ(৪৫), পিতা অজ্ঞাত সাফিয়া বেগম(৪৮)। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষিপুর কাপাশহাটি গ্রামের শামসুর খাঁর ছেলে মোঃ ইমরান খাঁ(৪৫), যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মোঃ সরিফুল ইসলামের মেয়ে বাদি মুনমুন আক্তার সর্মি(২২)-এর সাথে ৮ আগস্ট ২০২০ তারিখে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ইমরান তার কাছে যৌতুক চেয়ে নির্যাতন করতে থাকে বাদি সংসারের সুখের জন্য ৩ লাখ যৌতুকের টাকা পিতার বাড়ি থেকে এনে দেই। বাদি আর্জিতে আরো উল্লেখ করেন আসামি ইমরানের সাথে বিয়ের পর তার ঔরষে একটি কন্যা সন্তান জন্ম হয়। যার নাম আছিয়া আক্তার মিষ্টি(৫)। আসামি একজন আলোচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী, যে কারণে আসন্ন ঈদকে সামনে রেখে জমজমাট মাদক ব্যবসা করে আসছে। গত ঘটনার দিন ১৬ এপ্রিল আসামি ইমরান ২ লাখ টাকা যৌতুক দাবি করে, বাদি যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় তার স্বামী ও ২নং আসামির কুপরামর্শে ভাড়া বাড়িতে তার স্বামী বাদিকে অমানবিক মারধর নির্যাতন করে ঘর থেকে বের করে দেই। আর্জিতে বাদি আরো উল্লেখ করে, বাদি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করে কিছু টা সুস্থ হয়ে অভয়নগর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহন না করায় বিজ্ঞ আদালতে মামলাটি করেছেন। যার মামলার ধারা নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ আইন-২০০০ (সংশোধনী ২০০৩ ও ২০২০) এর- ১১(গ) ৩০। বিজ্ঞ আদালত মামলাটি গ্রহন করে সিআইডি যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। সরেজমিনে জানা গেছে,ওই এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে জানিয়েছেন। ওই ইমরান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী যে কারনে সে এলাকা থেকে দীর্ঘদিন পলাতক রয়েছে। বাদিনীর বিজ্ঞ আদালতে দাখিলকৃত মামলার আর্জিতে আসামির ঠিকানা আমডাঙ্গা অভয়নগর যশোর, উল্লেখ করলেও  প্রকৃতপক্ষে আসামির ঠিকানা এই প্রতিবেদক জানতে পারেন,উপজেলার লক্ষিপুর কাপাশহাটি অভয়নগর যশোর। যে কারণে সঠিক ঠিকানা উল্লেখ করা হল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।