শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর অনলাইন সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম, নাগরপুর উপজেলার শাখার উদ্যোগে  শনিবার( ১৫ ই এপ্রিল)বিকালে নাগরপুর কাজী অফিস সংলগ্ন নিজস্ব কার্যালয়ে আহবায়ক কাজী মোস্তফা রুমির সভাপতিত্বে ও সদস্য সচিব  মাসুদ রানার সঞ্চালনার
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শামছুল হক।
এসময় নবনির্বাচিত আহবায়ক ও স্বদেশ কন্ঠ প্রতিদিনের নির্বাহী সম্পাদক কাজী মোস্তফা রুমি গণমাধ্যমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশে বর্তমান সময়ে স্মার্ট গণমাধ্যম হচ্ছে অনলাইন গণমাধ্যম।বাংলাদেশকে পরিপূর্ণ স্মার্ট করতে হলে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই।
তিনি আরও বলেন যেখানেই ঘটনা সেখানেই তাৎক্ষণিকভাবে অনলাইন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যাচ্ছে।  আমরা কারো প্রতিদ্বন্দ্বী হতে আসিনি। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে একযোগে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম, নাগরপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আলিজা বিনতে আশরাফ, সম্মানিত সদস্য মোঃ আশরাফুল ইসলাম, শেখ মোঃ সিয়াম হোসেন, মোহাম্মদ রিপন হোসেন প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।