শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

রামগড় স্থল বন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চালু হচ্ছে শীঘ্রই-বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একে এম নাজমুল হাসান

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

অতিসত্ত্বর রামগড় স্থল বন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চালু হবে।সীমান্ত জটিলতায় স্থল বন্দরের অবকাঠামো নির্মাণে বিএসএফ থেকে যে বাধা প্রদান করা হয়েছিলো সেটি এখন আর নেয়।তিনি আরো জানান,ভারত আমাদের প্রতিবেশী বন্ধু দেশ। সব সময় আমাদের পাশে থাকে।রামগড় স্থল বন্দর চালু হলে বিজিবি সহযোগিতা দিতে সর্বদা প্রস্তুুত।”রামগড় স্থল বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন।বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসাবে তিনি শনিবার দুপুরে রামগড় ব্যাটালিয়ন সদর,বিজিবি স্মৃতিস্তম্ভ,রামগড় বিশেষ ক্যাম্প ও মহামুনি বিওপি  পরিদর্শন করেন। এসময় তিনি রামগড় জোন সদরে সালাম গ্রহণ এবং বৃক্ষরোপণ করেন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এ ছাড়াও পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষে রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর নিকট প্রতিপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয় সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তা এবং অন্যান্য অফিসারবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিম করেন।

এসময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নে ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, সদর দপ্তর বিজিবি’র পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন) এবং রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)র অধিনায়কসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।