শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

পহেলা বৈশাখ বাঙ্গালী জাতীয় চেতনার উম্মেষ: আমু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

“ আজকে আমরা স্বাধীন বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করছি। আমরা পরাধীন থাকাবস্থায় এই দিনটি অনেক বাঁধা বিপত্তি অতিক্রম করেও পালন করা হয়েছে। রাজনৈতিভাবে আওয়ামীলীগই মূলত এই দিনটি সামনে তুলে আনতো সবসময়। এটি শুধু সংস্কৃতি তাই নয় এখানে কিছু অর্থনৈতিক ভিত্তিরও মূল কিছু ব্যাপার রয়েছে। পহেলা বৈশাখের আগে আমাদের চৈত্র সংক্রান্তী মেলা হয়। সেই মেলায় আমাদের গ্রামীণ সমস্ত কুটির শিল্পগুলো আসে এবং এই কুটির শিল্প মেলায় আনার জন্যে গ্রামে গ্রামে সারা বৎসর উৎসবমুখরভাবে কাজ করা হয় এবং তৈরি করা হয়। সেই দিক থেকেও একটি জাগরণ সৃষ্টি হয় এবং বাঙ্গালী জাতির গ্রাম ভিত্তিক একটি অর্থনীতি গড়ে ওঠে। আজকে আমরা বিভিন্ন সার্কাসে যে অনুষ্ঠানমালা দেখে থাকি তার বেশিরভাগই সেই চৈত্র সংক্রান্তী মেলা থেকে আমদানী অথবা সেখান থেকে সূচনা। মূলত ৯৬৩ হিজরী  ও ১৫৬৬ খ্রি: মোঘল স¤্রাট আকবরের সময় এই ফসলি সন হিসেবে শুরু হয় এবং সেই ফসলি সনটিই ক্রমান্বয়ে আমাদের দেশে হালখাতা হিসেবে জাগ্রীত হয়। যেহেতু হালখাতা ফসলের ও খাজনা আদায়ের দিনক্ষন মিলিয়ে এই পহেলা বৈশাখ এবং সেই হিসেবে তারা ফসলি সন শুরু করেছে। হাজার বছর ধরে শ্রেষ্ঠ কবিরা যেমন কবিগুরু, নজরুল, লালন শাহ ও হাসান রাজা থেকে শুরু করে তারা কিন্তু বাঙ্গালীর কৃষ্টি সাহিত্য সংস্কৃতি নিয়ে অনেক গান কবিতা ও রচনা তৈরি করেছেন এবং প্রত্যেকটি গানের মধ্যেই আমাদের ঐতিহ্য মন্ডিত রয়েছে। পাকিস্তানী আমলে যখন উগ্র পাকিস্তানীবাদ আমাদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করতো তখনও কিন্তু এই দিনটি বাঙ্গালী সংস্কৃতি নিয়ে আসতো এবং এই দিনটিকে কেন্দ্র করে বাঙ্গালী জাতীয়তাবাদ সৃষ্টি হতো এবং এই চেতনা সারা বছর বাঙ্গালী জাতির মধ্যে বিরাজমান থাকতো। বর্তমানে সরকার এই দিনটিকে গুরুত্ব দিয়ে সরকারী ছুটি হিসেবে পরিগণিত করেছে। তারপরও কিন্তু এর বিরুদ্ধচারীরা কোনদিনই ক্ষান্ত হয়নি। আমাদের দেশে রমনা বটমূলে সম্ভবত ২০০১ সালে বোমা বিস্ফোরিত হয় এবং ১৬ জনের মত নিহত হয় এরই ধারাবাহিকতায় যশোরে উদিচি শিল্পগোষ্টির অনুষ্ঠানে বোমা বর্ষিত হয়। এমনিভাবে ধারাবাহিকতায় এই সংস্কৃতির উপর ষড়যন্ত্র লিপ্ত ছিলো। এই অনুষ্ঠানের আগে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ছিলো যাতে কোন এই ধরনের নাশকতামূলক কার্যকলাপ সৃষ্টি হতে না পারে।এই দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৪৮ সালের ১১ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু যে আন্দোলন শুরুর করেছিলেন তারই ধারাবাহিতকায় বায়ান্নোর ভাষা আন্দোলন, চেতনার উম্মেষ ঘটিয়ে ৬ দফা ভিত্তিতে বায়ান্নোর রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আজকে বাংলাদেশের স্বাধীনতা। পহেলা বৈশাখ ইংরেজি নববর্ষে পহেলা জানুয়ারীর মত দিন নয় এটি জাতীয় চেতনার উম্মেষ। এই চেতনাটা শুধু ভাষা ও সংস্কৃতিক কৃষ্টি নয় পোষাক আশাক থেকে খাদ্য সংস্কৃতি। আমরা সারা বছর যা-ই খাই না কেন পোলাও কোর্মা এই দিনটি আসার সাথে সাথে বাঙ্গালী সব কিছু ভুলে গিয়ে পান্তা চিরামুড়ি, দই, কলা দিকে ঝুঁকে পড়ে। আমি মনে করি এই দিনটি যথাযথভাবে পালন করা হচ্ছে।”

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শিশুপার্কের উম্মুক্ত মঞ্চে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে ১৪৩০ বাংলা নববর্ষের শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু উপরের কথাগুলো বলেছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) লতিফা জান্নাতী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো: আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।