শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৫:১৯ অপরাহ্ণ

ঝালকাঠি’র নলছিঠিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টার সময় জেলার নলছিঠি উপজেলার মগর ইউপি’র উত্তর মগর গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযোগে স্থানীয় বাসিন্ধা নজরুল ও দুলাল জানান, একই এলাকার মন্নান খা অবসরপ্রাপ্ত দফাদার জোড় করে নজরুল দখলীয় জমিতে বাড়ী তুলছেন। তারা জানান, তাদের জমিতে মন্নান খা জোড় করে পাকা ভবন নির্মান করছেন, দিনের বেলা লোকজন থাকায় রাতে দেশীয় অ¯্রসশ্র নিয়ে পাহারা দিয়ে পাকা ভবনের কাজ করে যাচ্ছেন। এবং নজরুলদের জমি দখল করার চেষ্টা করছেন ।

এ ব্যাপারে নজরুল বাদী হয়ে ঝালকাঠি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন । বিজ্ঞ আদালত উক্ত জমিতে নিষেধজ্ঞা জারী করেন। মামলা নং এমপি নং ২৩৩/২০২৩(নল), ফৌ:কা:বি:১৪৪/১৪৫ ধারা। স্বারক নং ৮০৮তারিখ ২/৪/২০২৩ ইং। এর পরেও  মন্নান খা বহু ভাড়াটিয়া লোকজন জড়ো করে , আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকা দালানের কাজ চালিয়ে যান। এমতাবস্থায় ঐ এলাকায় দুই পক্ষ’র মধ্যে যে কোন সময় সংঘর্ষ বেধে যেতে পারে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসী আরও জানান, গত ৯ এপ্রিল রাতে আলো জ্বালিয়ে মন্নান দফাদার পাকা দালানের কাজ করেছেন। মন্নান খা এ অভিযোগ অস্বীকার করেন।  মন্নান খাঁ উত্তর মগর নিবাসী মৃত হামেদ আলী খানের ছেলে। নজরুল ঐ একই এলাকার মৃত সেরাজ উদ্দিনের ছেলে।এ ব্যাপারে  ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীনকে মুঠোফেনে চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। রায়াপুর ভুমি অফিস তহশীলদার আ: কাদের জানান, “তিনি পরিদর্শন করতে এসেছেন। নিষেধজ্ঞা অমান্য করে কোন ধরনের কাজ করা যাবে না।”

এ বিষয়ে নলছিঠি থানা অফিসার্স ইনচার্জ মু:আতাউর রহমান মুঠোফোনে জানান, “এ ধরনের ঘটনার অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর