শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার উদ্যোগে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও  বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার উদ্যোগে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা শিশু একাডেমী হল রুমে  এ রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু বিষয়ে  তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতায় ও বাংলা নববর্ষ, বৈশাখী মেলা ও উন্মুক্ত বিষয়ে পাঁচটি বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা তথ্য অফিসার  মোঃ জাহারুল ইসলাম টুটুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
 রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় সকল বিজয়ী শিশুদের  আগামীকাল ১৪ ই এপ্রিল  সকাল ১০ টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে  পুরস্কার   প্রদান করা হবে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।