শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দল জেলা কমিটির আয়োজনে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম মহাসিন‌ আলম। বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট আনিচুর রহমান খান, বিএনপি নেতা রেজাউল হক আজীম, মোঃ শাহ আলম মল্লিক প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা কৃষক দলের সদস্য মাওলানা মোঃ আলতাফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী মোঃ নান্না খলিফা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, কারাবরণকারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আশু মুক্তি এবং দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।