শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে খাড়ি পুন: খনন ও চলাচলের রাস্তা করে দেয়ায় প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
নওগাঁর সাপাহারে খাড়ি পুন: খনন ও পাড় দিয়ে চলাচলের রাস্তা করে দেয়ায় প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য উপজেলার ৫ নং পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার পরিষদ সংলগ্ন রামাশ্রম খাড়ীটি ৩২৪৭ ফুট দৈর্ঘ্য, ৪০ ফুট প্রস্থ্য ও ৬ ফিট গভীরতার পুন খননের কাজ শুরু করেন গত ৬ মার্চ ২০২৩ ইং হতে। এবং খনন কৃত খাড়ীর এক পাশ দিয়ে রামাশ্রম ইটভাটা মেইনরোড ব্রিজ হতে ডুমনী ডাঙ্গা ব্রিজ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা করে দেয়ায় জনসাধারণের চলাচলের সুবিধা ও বিশাল বড় মাঠ থেকে কৃষকদের ফসল ঘরে তোলার জন্য ব্যাপক সুবিধা হয়েছে। এই ধরনের রাস্তা কোনদিনই কল্পনা করেননি ওই এলাকার কৃষককুল। খাড়ী ও রাস্তা টি পেয়ে এলাকার জনসাধারণ অত্যন্ত খুশি হয়ে চেয়ারম্যানকে নিয়ে প্রশংসা করে বলেন এ আমাদের পরম পাওয়া  যা আমরা কোনদিনই কল্পনা করিনি।
খাড়ী খননে পাতাড়ী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে সহযোগীতায় রয়েছে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা(IWRM) প্রকল্প ডাসকো।
এ বিষয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সাথে কথা হলে তিনি জানান খাড়িতে সুইসগেইট দেয়া হয়েছে যার ফলে পরিমাণ মতো পানি ধারণ ক্ষমতা থাকবে যা দিয়ে হাজারের উপর কৃষক তাদের জমিতে ফসল চাষ করতে পারবেন। এবং ওই ফসল সহজে যাতে যান বহন করে নিজ নিজ বাসায় আনতে পারে সেই লক্ষ্যে এই দুই কিলোমিটার রাস্তার ব্যবস্থা করে দিতে পেয়ে আমিও নিজেকে ধন্য বলে মনে করছি। ইউনিয়ন বাসি আমার সাথে আছে এবং সাথে থেকে শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করার আশা ব্যক্ত করেন ওই চেয়ারম্যান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।