শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল –ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ( ১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় জানানো হয়, উপজেলায় ঈদ-উল-ফিতরের প্রথম ঈদ জামাত সকাল আটটায় থানা মসজিদ চত্ত¡র ময়দানে অনুষ্ঠিত হবে। মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের মমতাজ জামে মসজিদ সংলগ্ন ময়দানে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার অন্যান্য ঈদের জামাত সকাল সাড়ে আটটা হতে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে। সড়ক পথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ করতে এবং মার্কেট এলাকার নিরাপত্তা ও ঈদের পরবর্তী কয়েক দিন সড়কে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করবে। ঈদের দিন সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, বিভিন্ন মসজিদ ও ঈদ জামাতের ইমামগণ , ঈদগাঁ ময়দানের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।