শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

চাটমোহরে মাসব্যাপী পথচারীদের ফ্রি ইফতার বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

পাবনার চাটমোহরে পবিত্র রমজান উপলক্ষে পথচারী ও রোজাদারদের মাঝে পয়লা রমজান থেকে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ করছেন দ্যা রিয়েল জীম ও যুব সমাজ। চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ ও স্টার মোড় দুটি ভেনুতে পথচারি, ভ্যানচালক রোজাদারদের মাঝে এই ইফতারি বিতরণ করা হচ্ছে।

জানা যায়, প্রতিদিন ৭০-৮০ প্যাকেট ইফতারি ও বোতলজাত পানি দেয়া হয়। অনেক পথচারি ও ভ্যানচালক ইফতারীর সময় হলে নিজ হাতে ইফতারি নিয়ে যান।

দ্যা রিয়েল জীমের ব্যবচস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম তাজুল বলেন, গত বছর থেকে এই ইফতারির আয়োজন করছি। অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তা হলে গরিব অসহায় মানুষ খাবারের কষ্ট পাবে না। আমাদের সংগঠনের লক্ষ্য আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা। পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।