শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বাংলা নববর্ষ পালন  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার প্রশাসনিক হল রুমে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু উপস্থিত ছিলেন। সরকারী নির্দেশনা ও ময়মনসিংহ জেলা প্রশাসনের নিদের্শনা মোতাবেক নান্দাইলে বিভিন্ন কর্মসূচির গ্রহন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে শোভা যাত্রা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, সমাজ সেবা অফিসার ইনসান আলী, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, লেখক কলামিস্ট সাইদুর রহমান বক্তব্য রাখেন। সভাপতির বক্তবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর রোজা ও পবিত্র শুক্রবার থাকায় যথা সময়ে সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।