শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়নমু্ূলক কাজের শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। বুধবার (১২এপ্রিল) সকাল ১০ টায় আলীকদম উপজেলায় নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন করেন মন্ত্রী। আলীকদমবাসী দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট থেকে মুক্তি পাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের বাস্তবায়নে উপজেলার থানা পাড়া এলাকায় দুই কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মিনের মাধ্যমে।
একই সময়ে পার্বত্য মন্ত্রী আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যার উন্নীতকরণের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর, উপকারভোগীদের মাঝে পুষ্টিবাগানের বীজ, সার ও উপকরণ বিতরণ এবং আলীকদম উপজলোর ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়খ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
মন্ত্রী বলেন ‘পার্বত্য অঞ্চলে শিক্ষা,স্বাস্থ্যের উন্নয়নে সরকার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে বিশেষ নজর দিয়েছে। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলত বান্দরবানের প্রতিটি উপজেলায় কলেজ নির্মাণ হয়েছে। বান্দরবান জেলা শহরে নির্মাণ করা হয়েছে “বন্দরবান বিশ্ববিদ্যালয়”। তাদের জন্য হসপিটাল নির্মাণ করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। দুর্গম অঞ্চলে রাস্তা, সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন করে পার্বত্য অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে। কৃষকের উন্নয়নের জন্য কৃষি যন্ত্রপাতি, সার, বীজ বিতরণ অভ্যাহত রয়েছে।’
এসব উন্নয়নমুলক কাজের উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈহ্লা, জেলা সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, উপজেলা স্বাস্থ প:প কর্মকর্তা ডাঃ মোঃ মাহতাব উদ্দীন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা নেতাকর্মীবৃন্দ।
মন্ত্রী বিকাল ৩টায় আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসবে থেকে সম্মেলনে যোগ দিবেন। সম্মেলনটির উদ্বোধন করবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। দীর্ঘ ৫ বছর পর আলীকদম উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন। পরে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আলীকদম উপজেলা আ.লীগের সভাপতি হিসেবে মোঃ জামাল, সহ সভাপতি দুংড়ি মং মার্মা, সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্নার নাম ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।