শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

জামিয়া কারীমিয়া দারুল আকবর মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী জামিয়া কারীমিয়া দারুল আকবর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া ও ইফতার মাহফিল’২৩ অনুষ্ঠিত হয়েছে।
 আজ ১১ই এপ্রিল’২৩, ১৯শে রমজান রোজ মঙ্গলবার  মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগের বিভাগীয় ছদর আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা মোঃ রেজাউল করিম।
এ সময় মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দোয়া ও ইফতার মাহফিল শেষে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার  আলহাজ্ব কাজী আব্দুল্লাহ হেল বাকি এর সাথে গণমাধ্যমের কথা হয়।
তিনি গণমাধ্যমকে জানান- আমাদের এই মাদ্রাসাটি সকলের সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আপনারা বিভিন্ন ভাবে আমাদের এই মাদ্রাসা শুরু থেকে সহযোগিতা করছেন বলেই আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি। এজন্য সকলকে আমি মাদ্রাসার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।