শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ -।।(এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিআইজি’র সম্পাদক মোঃ এমদাদুল হক। কৃষি বিভাগের সার্বিক কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নূরজাহান খাতুন। ভিডিও চিত্র প্রদর্শন সহ বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায়। উদ্যোক্তাদের মধ্যে নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সফল উদ্যাক্তা আমিনা খাতুন ও সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কুষি কর্মকর্তা রবীন্দ্র নাথ সেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।