শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪ নেতা কর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

ঝালকাঠিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে ঝালকাঠি আদালত। ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য ইয়াসির আরাফাত মিঠু, সাদ্দাম হোসেন, আতিকুর রহমান খালেক, তাতীদলের সভাপতি বাচ্চু হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন পোদ্দার, নলছিটি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, ছাত্রদলের জেলা সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু’র জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারী ঝালকাঠি সদর থানার এসআই দেবাশীষ মোদক বাদী হয়ে পুলিশের উপর হামলা, ইট পাটকেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃস্টির অভিযোগ এনে ১৪৩/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ৩০৭ ধারায় মামলা দায়ের করেন।ঝালকাঠি থানার মামলা নং- ২২ (সিআর ৪৫)। মামলায় সর্বমোট ৩৮ জনকে আসামী দেখানো হয়।এরমধ্যে ১৬ জন মহামান্য হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পায় বাকী ২১ জনকে ৬ সপ্তাহের জন্য জামিন দিয়ে নিম্ন আদারতে হাজির ও হওয়ার নির্দেম প্রদান করে। গতকাল মঙ্গলবার তারা নিম্ন আদালতে হাজির হলে ৭জনকে জাবিন প্রদান করে বাকি ১৪জনকে জেল হাজতে প্রেরণ করেন চীফ জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক পারভেজ শাহরিয়ার।

এক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ঝালকাটি জেলা বিএনপি’র পদযাত্রা কর্মসুচীতে পুলিশেল হামরা এবং পরবর্তীতে দায়েরকৃত মামলায় হাইকোর্টের জামিনে থাকা ঝালকাঠি বিএপি ও অঙ্গ সঙগঠনের ১৪ জন নিম্ন আদালতে জামিন আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে জের হাজতে প্রেরণের ঘটনায় তব্রি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “৩০ ডিসেম্বর ২০১৮ সালে জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে রাষ্ট্র দখলের মাধ্যমে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশে স্বৈরাচারী  শাসন বলবৎ রেখেছে।নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের অগ্রাহ্যের কারণে সমগ্র দেশটাই এখন কারাগারে পরিণত হয়েছে। পবিত্র রমজান মাসেও অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা- কর্মীদের গ্রেফতার  এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, গ্রেফতার করে কারান্তরীণ রাখা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোর ধারাবাহিক। মানুষ ভোটাধিকার নিশ্চিত করতে এবং বর্তমান সরকারের সকল অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগনকে বজ্রকঠিন শপথ নিতে হবে।’’

জেলা বিএনপি’র সদস্য সচিব “ অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, সরকারের পরিকল্পিত ও মিথ্যা মামলায় বিচারক জামিন দেয়ার আশা ছিল। কিন্তু জামিন না দিয়ে রমজান মাসে জেলহাজতে প্রেরণের ঘটনায় জেলা বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমা করি অচিরেই তারা জামিন পাবেন এবং আদালতে তারা নির্দোষী ও মিথ্যা মামলা প্রমানিত হবে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।