শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
নওগাঁর সাপাহারে উপশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসাবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা হল রুমে কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৯শত ৩৫ জন কৃষকদের মধ্যে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিওপি সার বিতরণের মধ্যদিয়ে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায়  ফসল উৎপাদনের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন,প্রাণি সম্পদ অফিসার ডা. গোলাম রাব্বানী, বাংলাদেশ আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, মৎস্য অফিসার রুজিনা পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও  ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বলেন, সাপাহারে বাইরের কিছু লোক ডিলার নিয়ে ভাড়া ঘরে সাইনবোর্ড নামমাত্র ঝুলিয়ে রেখে বেশি ধরে উপজেলার বাইরে সার বিক্রি করায়  স্যারের সংকীর্ণতার সৃষ্টি করে, এতে সাপাহার উপজেলার প্রকৃত কৃষকরা সার না পেয়ে তাদের ফসল উৎপাদনে বাধার সম্মুখীন  হয়। তাই স্থানীয়দের ডিলারশিপ নিয়োগ দিয়ে বহিরাগতদের ডিলার বাতিল করার জন্য কৃষি অফিসারের প্রতি আহবান জানান খাদ্যমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।