শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রচন্ড গরমে জনজীবন নাকাল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলায় মানুষ প্রচন্ড গরমে নাকাল হয়ে পড়ছে। প্রকৃতিতে বইছে দাবদাহ। প্রচণ্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ। রোজা শুরুর কয়েক দিনের মধ্যেই এমন গরমে দিশাহারা হয়ে উঠেছে অভয়নগরের মানুষ। এই গরমে সবথেকে বেশি কষ্ট হয় শিশু ও বয়স্কদের। গরমের তীব্রতা আরও কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে শিশু ও বয়স্কদের সুস্থতায় সঠিক যত্ন নিতে হবে। নিয়ম মেনে খাবার খাওয়াসহ এড়িয়ে চলতে হবে ভাজাপোড়া। আবহাওয়া সূত্রে
জানা গেছে,  মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া শুষ্ক থাকায় তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। এ তাপমাত্রা আরও কয়েক দিন বাড়তে পারে। আজ মঙ্গলবার ১১ এপ্রিল সকাল থেকেই প্রচন্ড গরমে অভয়নগরের সাধারণ জনগণ নাকাল হয়ে পড়েছে। নওয়াপাড়া বাজারে ভৈরব নদ এর বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, কর্মজীবি শ্রমিকরা ঠিকভাবে কাজ করতে পারছেনা, কিছু সময় কাজ করে ছায়া ও প্রকৃতি বাতাশ খুঁজতে দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, গতকাল সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের এই অবস্থায় ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও নেই ঝড়ের সম্ভাবনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।