শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
নাগরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা।
টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ  সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার  আছাব মাহমুদের উদ্যোগে পবিত্র ঈদুর ফিতরের নাগরপুরবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ বার্তা উপলক্ষে টাঙানো ব্যানার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল।ঘটনাটি ঘটেছে নাগরপুরের সহবতপুর ইউনিয়নের মাইলজানী এলাকায়।
এই ন্যক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো.কুদরত আলী ও সহবতপুর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মো.উজ্জ্বল সরকার।
এ বিষয়ে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী বলেন, ঘটনাটি দুঃখজনক। এখনো সেই সব জঘন্য মানসিকতার ব্যক্তিরা আমাদের সমাজে আছে ভাবতেই অবাক লাগে।  কীভাবে এমন নোংরা কাজ করতে পারে তারা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত খন্দকার আছাব মাহমুদ এর ঈদ শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলায় উপজেলা আ.লীগ এর পক্ষে থেকে তিব্র নিন্দা জানাই এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দাবি করছি।
সহবতপুর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মো.উজ্জ্বল সরকার বলেন ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা শুনে খুবই কষ্ট পেলাম।তদন্ত কমিটি গঠন করে দোষীদের বের করবো।
 এ বিষয়ে খন্দকার আছাদ মাহমুদ গণমাধ্যম কর্মীদের বলেন,আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবলিত ঈদ শুভেচ্ছা ব্যানার সহবতপুরসহ সারা নাগরপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট টানিয়েছি।আমি ঢাকা থেকে জানতে পারলাম কিছু কিছু জায়গায় ব্যানার ছিঁড়ে ফেলছে। কে বা কার ছিড়ছে আমি জানি না। তিনি আরও বলেন, যারা আ.লীগের বিপক্ষে কাজ করে তারাই সম্ভত এই খারাপ কাজটি করেছেন। আমি এর সঠিক বিচার চাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।