শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অপরাজিতার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। নারীদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে অংশ গ্রহন, নারী নির্যাতন, এগিয়ে চলা ও নানা প্রতিবন্ধকতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজি খলিলুর রহমান, সম্পাদক মানিক রায়, সাংবাদিক দুলাল সাহা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিম রেজা, আরটিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, রুপান্তরের বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী রাবেয়া বসরী, রূপান্তরের জেলা সমন্বয়কারী উজ্জল পাল, অপরাজিতা সালমা রহমান, ইউপি সদস্য বাউল ছালমা, নাজমা বেগম ও সনিয়া আক্তার প্রমুুখ। সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দরা অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।