শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

স্কুল থেকে চুরি করা মালামালসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

যশোরের বেনাপোলে স্কুল থেকে চুরি করা মালামালসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে বেনাপোল পোট থানা পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ, প্রজেক্টর এবং ফ্যান চুরির ঘটনায় থানায় এজাহার দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

এরই পরিপ্রেক্ষিতে রাতভর পুলিশের অভিযানে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি প্রজেক্টর, ১টি ল্যাপটপ, ২টি প্রিন্টার, ১টি টেবিল ফ্যান, ১টি পানির মটর সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার চোর চক্রের সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।