শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে কুরআন বিতরণ ও দোয়া  অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।
সোমবার (১০ এপ্রিল, ২০২৩ খ্রি.)সকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজ সেবক  ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে পবিত্র কুরআন বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় এবং এই বিতরণ অনুষ্ঠান সারা রমজান মাসে চলমান থাকবে, ইনশাআল্লাহ।
কুরআন বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজ অধ্যক্ষ মো.আনিসুর রহমান,প্রভাষক মোহাম্মদ আলি আকতার,মে.জে.,মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এম.এ.সালাম,নাগরপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ খতিব হাফেজ লতিফ মিয়া,বিএমএসএস কেন্দ্রীয় সহ সম্পাদক সাংবাদিক আমজাদ হোসেন রতন,মেডিকেল অফিসার(হোমিও) ডা.কাউছার খান, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর সাধারন সম্পাদক মো.আজিজুল হক,সহ সাংগঠনিক সম্পাদক মো.আশরাফুল রহমান বাবু,হাফেজ বেলাল প্রমূখ।
এই পবিত্র কুরআন বিতরণ শেষে ডা.এম.এ.মান্নান জানান,যারা কুরআন পড়তে জানেন এবং যারা কুরআন শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। বাংলা উচ্চারণ অর্থসহ কুরআন শরীফ হাতে দিয়ে নিজেকে ধন্য মনে করছি, আমার এ উদ্যোগ চলমান থাকবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য-মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় সারা মাস ব্যাপি ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম চালু আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।