শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ২০২৩ সালের এসএসসি সমমান পরীক্ষার প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

ঝালকাঠিতে ২০২৩ সালের ৩০ শে এপ্রিল হতে অনুষ্ঠিতব্য এসএসসি, দাখিল, এসএসসি(ভোকেশনাল) ও দাখিল ভোকেশনাল পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (৯ মার্চ)  বিকাল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও তাদের প্রতিনিধগণ  উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জুয়েল রানা। এ বছর ঝালকাঠিতে মোট ৩২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে এসএসসি পরীক্ষা কেন্দ্র ১৭টি, দাখিল ৭টি ও ভোকেশনাল  ৮টি।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। তিনি ৩০এপ্রিল ২০২৩ অনুষ্ঠিতব্য এসএসসি/সমমান পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও মান সম্মত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানান। পরীক্ষা কেন্দ্রে বাউন্ডারী ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যে কেন্দ্রসচিবদের পরামর্শ প্রদান করেন। জরুরী প্রয়োজনে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য নির্দেশনা দেন। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা বলবৎ করার কথা জানান তিঁনি। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যাতে কোন ফটোকপির দোকান না থাকে সে ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেন। পরীক্ষা কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ফোর্স মোতায়েন করার কথা জানান।জেলা  প্রশাসক আরো বলেন, এসএসসি/সনমমান পরীক্ষা একটি গুরুতআব পূর্ণ পরীক্ষা বিধায় সকলকে অধিক সচেতন থাকতে হবে।
পরীক্ষা কেন্দ্রসচিবগণ কেন্দ্রসমূহের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও পরীক্ষার্থীর সংখ্যা অবহিত করেন এবং কেন্দ্রের সার্বিক অবস্থা তুলে ধরেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।